হাইকোর্টের আদেশ নিয়ে এসসিবিএ’র সিনিয়র সদস্যদের উদ্বেগ
হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে উদ্ভুত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সুপ্রিম কোর্ট বার এসাসিয়েশনের (এসসিবিএ) সিনিয়র সদস্যরা মঙ্গলবার রুদ্ধদ্বার বৈঠকে করেন। এর আগে হাইকোর্ট এক আদেশে আদালত চত্ত্বরে আইনজীবীদের সভা, সমাবেশ, আন্দোলন নিষিদ্ধ করেন।
সুপ্রিম কোর্ট বার এসাসিয়েশনের সম্মেলন কক্ষে আয়োজিত বৈঠকে সাবেক এসসিবিএ সভাপতি ড. কামাল হোসেন, ব্যারিস্টার শওকত আলী খান, ব্যারিস্টার শফিক আহমেদ এবং রোকনউদ্দিন মাহমুদ, বর্তমান সভাপতি এ্যাডভোকেট মাহবুবে আলম ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এনায়েতুর রহিম এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আমির-উল-ইসলাম উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, বৈঠকে উপস্থিত আইনজীবীরা হাইকোর্টের আদেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
এসসিবিএ সভাপতি এ্যাডভোকেট মাহবুবে আলম জানান, বৈঠকে আইনজীবীদের আন্দোলন ও তাদের ভুমিকা, কার্যক্রমের গতিসহ সকল ইস্যু নিয়ে আলোচনা করা হয়।
তিনি জানান, এসসিবিএ আদালতের বর্তমান অবস্থা ও তাদের পরবর্তী কর্মসূচির ব্যাপারে বুধবার দুপুরে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করবে।
