গাইবান্ধার নবগঠিত সুন্দরগঞ্জ পৌরসভা নির্বাচন ২১ জুন
গাইবান্ধায় নবগঠিত সুন্দরগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২১ জুন। নির্বাচন কমিশনার ইতোমধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করেছে।
নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য চেয়ারম্যান ও কমিশনার প্রার্থী মনোনয়ন নিয়ে ব্যাপক তোড়জোড় শুরু হয়েছে।
সম্ভাব্য কয়েকজন চেয়ারম্যান প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এরা হলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মকবুল হোসেন প্রামানিক , পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান সর্দার , জাপার (এরশাদ) জুলফিকার আলী ভুট্টো , সিপিবি’র মাহবুবুর রহমান মুক্তা, দহবন্দ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল , বেলকা ইউপির সবেক চেয়ারম্যান মশিউর রহমান , জামাতে ইসলামীর নুরুন্নবী প্রামানিক সাজু, আবদুল্লাহ শাহাদাৎ হেসেন আনন্দ ও শামসুল হক।
