বি. চৌধুরী ও মাহী চৌধুরীকে হত্যার হুমকি দিয়ে চাঁদা দাবি
বিকল্পধারা সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী তার ছেলে মাহী বি. চৌধুরীর কাছে চিঠি দিয়ে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে।
চাঁদা না দিলে পরিবারের সবাইকে হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয়েছে।
কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রোববার মাহী বি. চৌধুরীর ৩৭, সোহরাওয়ার্দী এভিনিউ’র কার্যালয়ে চিঠিটি পাঠানো হয়। চিঠিতে প্রেরকের নাম ও ঠিকানা হিসেবে লেখা রয়েছে-ডাক্তার বিপ্লব চৌধুরী, পিপি হাসপাতাল, মোহাম্মদপুর ঢাকা-১২০৭।
এ ব্যাপারে মাহী বি চৌধুরী গুলশান থানায় একটি মামলা করেছেন। মামলা নং ৯৪৯।
