২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয় শনিবার আমেরিকা ফিরে যাচ্ছেন

আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার পুত্র ও বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় দেশে প্রায় দু’সপ্তাহের সফর শেষে শনিবার আমেরিকা ফিরে যাচ্ছেন। আগামী আগষ্টে তিনি আবার দেশে আসবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2005, 06:45 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

সুধাসদন সুত্র শুক্রবার বিডিনিউজ’কে জানায়, জয় শনিবার সকাল সোয়া ১০ টায় আমিরাত এয়ারওয়েজের একটি বিমানযোগে আমেরিকার উদ্দেশে ঢাকা ছাড়বেন।

মা শেখ হাসিনা বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন।

জয় গত ১৪ এপ্রিল বাংলা নববর্ষের সকাল বেলা ঢাকায় পৌঁছান। দেশে এসে তিনি মায়ের সঙ্গে দাদাবাড়ি রংপুর এলাকা সফর করেন। এছাড়া, একাধিক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন তিনি।