নারায়নগঞ্জ শহর আ. লীগের সহ সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন পৌর চেয়ারম্যান ডা: আইভি
নারায়নগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ডাঃ সেলিনা হায়াত আইভী শহর আওয়ামী লীগের সহ সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন।
দলীয় সূত্রে জানা যায়, জেলা আওয়ামী লীগের সম্মেলনে সাধারন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার জন্যই তিনি নারায়নগঞ্জ শহর আওয়ামী লীগের সহ সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন।
শহর আওয়ামী লীগ থেকে পদত্যাগের পর স্থানীয় রাজনীতিতে তার দলত্যাগের গুজব ছড়িয়ে পড়লেও তিনি তা অস্বীকার করেন এবং বঙ্গবন্ধুর আদর্শ নিয়েই সামনে এগিয়ে যাবেন বলে জানান।
