পুনর্বাসনের ব্যবস্থা না করে আর কোনো বস্তি উচ্ছেদ করা যাবে না: ইনু
জাতীয় বাস্তুহারা জোট আয়োজিত এক সমাবেশে শুক্রবার বক্তারা পুনর্বাসন ব্যতীত বস্তি উচ্ছেদ কার্যক্রম বন্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
সমাবেশে প্রধান অতিথির ভাষণে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, বস্তি উচ্ছেদ করার আগে সরকারের উচিত ঋণ খেলাপি আর কালো টাকার মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
তিনি বলেন, বিনা পুনর্বাসনে বস্তি উচ্ছেদ করা হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
তিনি খাস জমিতে ভূমিহীনদের পুনর্বাসনে জাতীয় নীতিমালা প্রণয়নের দাবি জানান।
সমাবেশে মইনুদ্দিন খান বাদল, সৈয়দ জাফর সাজ্জাদ, নুরুন্নবী খান প্রমুখ বক্তা বস্তি উচ্ছেদ প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন।
জাতীয় বাস্তুহারা জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুক্তাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে কয়েকশত গৃহহীন নরনারী বিভিন্ন শ্লোগান লেখা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে যোগ দেয়।
সমাবেশ শেষে একটি মিছিল পল্টন এবং গুলিস্তান এলাকা প্রদক্ষিণ করে।
