৬ এপ্রিল দেশে ফিরবেন শেখ হাসিনা
বিরোধী দলীয় নেত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামী ৬ এপ্রিল যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন। কানের চিকিৎসার জন্যবর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন তিনি। ফিরতি পথে ম্যনিলাতে দু’দিনের একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেয়ার কথা রয়েছে বিরোধী দলীয় নেত্রীর।
গত ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার সময় গ্রেনেড বিষ্ফোরণের বিকট শব্দে তার কান ক্ষতিগ্রস্ত হয়। কানের চিকিৎসা করাতে এই নিয়ে দু’বার যুক্তরাষ্ট্র গেলেন বিরোধী দলীয় নেত্রী ।
শেখ হাসিনা গত ৭ মার্চ স্পেনে সাবেক সরকার প্রধানদের একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
