২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ার্কার্স পার্টির পরিটব্যুরোর সভা শুরু

স্বাধীনতার চৌত্রিশতম বার্ষিকীতে বাংলাদেশকে সাম্প্রদায়িকতা- মৌলবাদের রাহুগ্রাস থেকে মুক্ত করে একটি অগ্রগামী চিন্তার উন্নত দেশে পরিনত করার আহবান জানিয়েছে বাংলাদেশের ওযার্কার্স পার্টির পলিট ব্যুরো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2005, 07:22 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে  পলিটবুরোর দুদিন ব্যাপী সভা  বৃহস্পতিবার শুরু হয়।

সভায় প্রথম দিনে গৃহীত প্রস্তাবে উপরোক্ত আহবান জানিয়ে বলা হয়, চৌত্রিশ বছরে দেশকে মুক্তিযুদ্ধের চেতনা থেকে অনেক দুরে নিয়ে যাওয়া হয়েছে। ধারাবাহিক দুশাসন, দুর্নীতি, সন্ত্রাস, সাম্প্রদায়িকতার রাজনীতি বাংলাদেশের জনগণের মধ্যে হতাশা ও বিক্ষোভের সৃষ্টি করেছে। এতে বলা হয়, দেশে নারীর অগ্রযাত্রা আজ ব্যহত, শিক্ষা সংস্কৃতি বিপর্যস্ত, সর্বোপরি দেশ শাসনে চলছে চরম নৈরাজ্য।

দেশকে এ অবস্থা থেকে মুক্ত করার জন্য স্বাধীনতা দিবসে দৃঢ় শপথ গ্রহণের আহবান জানানো হয়। সভায় পার্টির সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস, পলিটব্যুরোর সদস্য নুরুল হাসান, আনিসুর রহমান মল্লিক, শফিউদ্দিন আহম্মদ, ইকবাল কবির জাহিদ, আজিজুর রহমান ও নূর আহমদ বকুল উপস্থিত ছিলেন।