টর্ণেডোয় নিহতদের পরিবার ও আহতদের মাঝে আ.লীগের ত্রাণ ও চিকিৎসা সেবা
গাইবান্ধা ও রংপুরের বিভিন্ন অঞ্চলে সম্প্রতি সংঘটিত ভয়াবহ টর্ণেডোতে নিহতদের পরিবার এবং আহতদের মাঝে আওয়ামী লীগ ত্রাণ বিতরণ এবং চিকিৎসা সেবা দিচ্ছে।
দলীয় সূত্র জানায়, টর্ণেডোর পরপরই আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এএইচএন আশিকুর রহমান ত্রাণ বিতরণ শুরু করেন। পরের দিন থেকে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপিকা নাজমা রহমানের নেতৃত্বে কেন্দ্রীয় একটি ত্রাণ টীম দুর্গতদের মাঝে ত্রাণ বিতরন পরিচালনা করছে। এছাড়া, আওয়ামী লীগের পক্ষ থেকে স্বাধীনতা চিকিৎসক পরিষদ আহতদের চিকিৎসা সেবা দিচ্ছে।
