১৪ দলের ভুখা মিছিলে হামলার প্রতিবাদে আব্দুল জলিল
আওয়ামী লীগসহ ১৪ দলের ভুখা মিছিলে ঢাকা, খুলনা, রংপুর, সাভারসহ দেশের বিভিন্ন স্থানে বিনা উস্কানিতে পুলিশ ও সরকারি দলের কর্মীদের হামলা ও শত শত নেতা-কর্মীকে আহত করার ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি।
বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, সরকার বিরোধী দলের শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বাধাদান, হামলা, অত্যাচার-নির্যাতন করে দেশকে সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে। হুঁশিয়ারি উচ্চারন করে তিনি বলেন, অবিলম্বে মামলা-হামলা, নির্যাতন বন্ধ না হলে উদ্ভুত পরিস্থিতির দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।
