৯ মে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন ৯ মে অনুষ্ঠিত হবে। বুধবার এক গেজেট বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করে।
সিটি কর্পোরেশনে একজন মেয়র, ৪১ জন ওয়ার্ড কমিশনার এবং সংরক্ষিত আসনে ১৪ জন মহিলা কমিশনার নির্বাচিত করা হবে।
গেজেটে জানানো হয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনে মোট ভোটার ১১ লাখ ২৬ হাজার ১৬৯। এর মধ্যে ৩২,৫০০ নতুন ভোটার রয়েছে।
তফসিল অনুযায়ী ১১ এপ্রিল রিটার্নিং অফিসারের কাছে মনোয়ন পত্র জমা দিতে হবে এবং ১২ এপ্রিল জমা পড়া নমিনেশন পত্র বাছাই করা হবে। মনোনয়ন প্রত্যাহারের তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ এপ্রিল। চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। সাতজন সহকারী রিটার্নিং অফিসারের মধ্যে রয়েছেন চট্টগ্রামের সহকারী নির্বাচন কমিশনার, চট্টগ্রামের ১, ২, ৩ ও ৪ এবং বান্দরবান ও রাঙ্গামাটির জেলা নির্বাচন কর্মকর্তা।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০০০ সালের ৩ জানুয়ারি। ওই নির্বাচনে আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন।
