২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দল গণতন্ত্রে বিশ্বাসী নয় বলেই সংসদে নেই : আইনমন্ত্রী

আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, বিরোধী দল গণতন্ত্রে বিশ্বাসী নয় বলেই তারা সংসদে নেই। তারা পরাজয় বরণ করতেও রাজি নয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2005, 08:08 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনাকালে তিনি একথা বলেন।

তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, আওয়ামী লীগ আজ যে সব দাবি করছে, পাঁচ বছর ক্ষমতায় থাকার সময় তারা কেনো এগুলোর ব্যবস্থা নেয়নি? আসলে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্যে তারা ওই সংস্কারের কথা বলছে।

তিনি বিরোধী দলের উদ্দেশে বলেন, নির্বাচন সুষ্ঠু ও কালো টাকার প্রভাবমুক্ত করার জন্য কোনো প্রস্তাব থাকলে সংসদে এসে কথা বলুন। কথা বলার প্রকৃত ফোরাম এটিই। বাইরে বললে হবে না।