২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অগ্নিযুগের বিপ্লবী কমরেড রাজ্জাকের জীবনাবসান

অগ্নিযুগের বিপ্লবী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সিপিবি নেতা কমরেড অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক বার্ধক্যজনিত কারণে রোববার নড়াইলের নিজ বাসভবনে মৃত্যু বরণ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2005, 07:03 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

তাঁকে জন্ম স্থান যশোরের শার্শা থানার নারকেল বাড়ী গ্রামে ‘গার্ড অফ অনার’ প্রদানের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মান জানিয়ে সমাহিত করা হয়।

সিপিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আমৃত্যু মেহনতী মানুষের অধিকার আদায়ের সংগ্রামে ব্রতী কমরেড রাজ্জাক ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। পরবর্তী কালে ভাষা আন্দোলন, তেভাগা আন্দোলন ও মুক্তিযুদ্ধেও তিনি সংগঠক হিসেবে অবদান রাখেন।

সিপিবি সভাপতি মনজুরুল আহসান খান এবং সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম এক বিবৃতিতে কমরেড রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।