খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হবে: আব্দুল জলিল
সাম্প্রদায়িক উস্কানি, জঙ্গিদের মদদদান ও লালন--পালন এবং দেশের স্বাধীনতা--সার্বভৌমত্ব নিয়ে বিরুদ্ধে চক্রান্তের কারণে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হবে। আওয়ামী লীগর সাধারণ সম্পাদক আব্দুল জলিল বুধবার একথা বলেছেন।
জাতীয় শহীদ মিনারে বিজয় দিবস উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, স্বাধীনতাযুদ্ধের সাথে থালেদা জিয়ার বিন্দুমাত্র সম্পর্ক থাকলে তিনি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারতেন না।
স্বাধীনতাবিরোধী ঘাতক জামাত--শিবির চক্র যেন আর কোনোদিন ক্ষমতায় আসতে না পারে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সে লক্ষ্যে শপথ গ্রহণের আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি লিয়াকত সিকদার। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মহিউদ্দিন খান আলমগীর, ওবায়দুল কাদের, সাবেক সাংসদ তহুরা আলী প্রমুখ।
মহিউদ্দিন খান আলমগীর বলেন, স^াধীনতাবিরোধী শক্তি জামায়াতে ইসলামী এখন খালেদা জিয়ার ছত্রছায়ায় দেশে অরাজকতা সৃষ্টি করছে।
ওবায়দুল কাদের বলেন, যে সরকারের প্রধান দল ১২ বছর ধরে কাউন্সিল করে না, তারা কার্যকর সরকার হতে পারে না।
