শেখ হাসিনার সঙ্গে আর্চার ব্লাড পরিবারের সাক্ষাৎ
একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে দায়িত্ব পালনকারী মার্কিন কনসাল জেনারেল আর্চার কেন্ট ব্লাডের স্ত্রী মিসেস মার্গারেট আর্চার ও কন্যা শিরিন আপডেগ্রাফ বৃহস্পতিবার জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সুধাসদনে সাক্ষাৎ করেন।
সংশ্লিষ্ট সূত্র বিডিনিউজকে জানায়, আলাপকালে তারা মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের স্মৃতি রোমন্থন করেন। এছাড়া এসময় মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে আর্চার ব্লাডের ইতিবাচক ভূমিকা নিয়েও আলোচনা হয়।
