২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনা মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আগামী ২০ ডিসেম্বর মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। পাঁচ দিনের এ সফরকালে ২২ ডিসেম্বর রাজশাহীতে অনুষ্ঠেয় বিভাগীয় মহাসমাবেশে ভাষণ দেবেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2005, 06:45 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

দলীয় সূত্র বৃহস্পতিবার বিডিনিউজকে জানায়, শেখ হাসিনার উত্তরবঙ্গ সফরসূচি এখনও চূড়ান্ত করা হয়নি। তবে ৪/৫ টি জেলা সফর শেষে ২৪ ডিসেম্বর তিনি ঢাকা ফিরতে পারেন।