শেখ হাসিনা হজ্ব করতে বুধবার মক্কা যাচ্ছেন
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পবিত্র হজ্ব পালনের উদ্দেশে বুধবার মক্কা যাচ্ছেন।
দলীয় সূত্র শনিবার বিডিনিউজকে জানায়, শেখ হাসিনা ৪ জানুয়ারি সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। হজ্ব শেষে ১৪ জানুয়ারি তার দেশে ফেরার কথা।
এদিকে শেখ হাসিনার ছোট বোন এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা আগামী সোমবার ভোরে লন্ডন ফিরে যাবেন। তিনি ১৭ ডিসেম্বর দেশে আসেন।
