২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাধা উপেক্ষা করে হরতাল সফল করায় দেশবাসীকে শেখ হাসিনার অভিনন্দন

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গ্রেপ্তার, নির্যাতন ও বাধা বিপত্তি উপেক্ষা করে ১৪ দলের সকাল--সন্ধ্যা হরতাল সফল করায় দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2005, 09:21 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি শান্তিপূর্ণ হরতালে পুলিশ ও সরকার দলীয় সন্ত্রাসীদের হামলা এবং অত্যাচার নির্যাতন ও গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। গ্রেপ্তারকৃতদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি অপর এক বিবৃতিতে সরকারকে হুঁশিয়ার করে বলেন, কোনও স্বৈরাচারি সরকারই দমন পীড়নের পথ বেছে নিয়ে ক্ষমতায় টিকতে পারেনি। জোট সরকারও পারবে না। সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্যে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।