২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখন দেশের প্রধান সমস্যা সন্ত্রাস: ড. কামাল

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, এখন দেশের প্রধান সমস্যা সন্ত্রাস, এ কথা দলমত নির্বিশেষে সকল মানুষ স্বীকার করতে বাধ্য। এছাড়া দুর্নীতিও ভয়াবহ সমস্যা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2005, 05:06 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি’র সেমিনার মিলনায়তনে বুধবার অনুষ্ঠিত জাতীয় ছাত্র ধারার কেন্দ্রীয় কমিটি আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

তিনি জঙ্গিবাদ থেকে মুক্ত হওয়ার জন্যে ঐক্যবদ্ধ হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

ড. কামাল হোসেন বলেন, পিএসসি নিরপেক্ষতা রক্ষা করতে পারছে না। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্ন ফাঁস হচ্ছে।

তিনি বলেন, জনগণ আশা করে, রাষ্ট্রীয় মূলনীতিগুলো পালন করেই সরকার দেশ চালাবে। সংবিধানের অন্য কথার ওপর আঘাত করা হলেও এর ওপর আঘাত করা যায়না। জনগণকেও নিজের অধিকার ও দেশের আইন সম্পর্কে অবগত ও সচেতন হতে হবে।

ড. কামাল বলেন, জানমালের নিরাপত্তা সকল মানুষের আকাক্সক্ষা। কিন্তু এখন সমাজে মানুষের সামাজিক নিরাপত্তা নেই।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বুয়েটে সন্ত্রাসী ঘটনায় নিহত সানির বাবা হাবিবুর রহমান এবং ছাত্র ধারার উপদেষ্টা কমান্ডার আব্দুর রউফ প্রমুখ।