২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক শীর্ষ সম্মেলন নিয়ে সংসদে অনির্ধারিত আলোচনা

জাতীয় সংসদের ১৯তম অধিবেশনের  উদ্বোধনী দিনে রোববার ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলন নিয়ে অনির্ধারিত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2005, 06:39 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে সংসদ অধিবেশন  শুরু হয়। স্পিকার তার উদ্বোধনী বক্তব্যে সার্কের চেয়ারপার্সন নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, চীন ও জাপানকে পর্যবেক্ষক এবং আফগানিস্তানকে সহযোগী সদস্যের মর্যাদা দেওয়ায় সার্কের কাঠামো আরও শক্তিশালী হবে।

পরে সার্কের সাফল্য, প্রধানমন্ত্রীর সার্কের চেয়ারপার্সন নির্বাচন ও জিয়াউর রহমানকে প্রথম সার্ক পদক প্রদান করায় অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে অর্থমন্ত্রী সাইফুর রহমান, জেপি’র আনোয়ার হোসেন মঞ্জু, জাপার বেগম রওশন এরশাদ ও গোলাম হাবিব দুলাল বক্তব্য রাখেন।