২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তারাঞ্চলে মঙ্গা সম্পর্কিত খাদ্য মন্ত্রীর বক্তব্য প্রত্যাখান করেছেন জলিল

উত্তরবঙ্গে মঙ্গা সম্পর্কে খাদ্য, ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের বক্তব্য প্রত্যাখান করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2005, 07:08 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

সম্প্রতি খাদ্য, ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী সম্প্রতি মন্তব্য করেছেন, ‘উত্তারাঞ্চলে মঙ্গায় এখনো কেউ মারা যায়নি’।

এক বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল শুক্রবারের একটি দৈনিকের একটি সংবাদের দৃষ্টি আকর্ষন করে বলেন, রংপুরের কাউনিয়ায় অভাবের চোটে এক মা তার শিশু ৯ বছরের শিশু সন্তানকে বিক্রি করে দিয়েছে। এমন ঘটনাই প্রমান করে মঙ্গার কি অবস্থা।

তিনি বলেন, খাদ্য মন্ত্রীর এমন কথার পর বতর্মান সরকারের ক্ষমতায় থাকার কোন নৈতিক অধিকার নেই।

আব্দুল জলিল আরও বলেন, নিলফামারীর মতিউর, রংপুরের শহীদউদ্দিন এবং নবকান্ত রায়, কুড়িগ্রামের রাজারঘাটের রাজ্জাক মঙ্গায় মারা গিয়েছে। তিনি প্রশ্ন করেন, আর কতো লোককে মরে প্রমান করতে হবে যে উত্তরাঞ্চলে মঙ্গা রয়েছে?

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খাদ্য মন্ত্রীকে মিথ্যা বলা বন্ধ করে মঙ্গাকবলিত উত্তরাঞ্চলে সাহায্য পাঠানোর আবেদন জানান। অন্যথায় মঙ্গা এলাকার প্রতিটি মৃত্যুর জন্যে জোট সরকার দায়ী থাকবে বলে তিনি মন্তব্য করেন।