২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ আাগস্ট গ্রেনেড হামলায় গ্রেপ্তারকৃত ৩ জনের আরো ৫ দিনের রিমান্ড

২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িত শফিকুল ইসলাম, আবুল হাসেম রানা ও শাহ আলমকে আরো পাঁচ দিনের পুলিশ রিমান্ডে নেয়া হয়েছে। সোমবার মহানগর হাকিম আবদুর রউফ খান শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2005, 06:40 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে সিআইডি পুলিশ তাদের ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালতে হাজির করে আট দিনের রিমান্ড চাওয়ার পর আদালত ওই রিমান্ড মঞ্জুর করেন।

২১ আগস্ট গ্রেনেড হামলার অন্যতম অভিযুক্ত জর্জ মিয়ার স্বীকাররোক্তি অনুযায়ী ৫ নভেম্বর নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের মইকুলী গ্রামের আরমান ড্রাইবারের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত তিন আসামি গ্রেনেড হামলায় তাদের জড়িত থাকার অভিযোগ স্বীকার করেছে।

এছাড়া ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রত্যক্ষদর্শী বঙ্গবন্ধু এভিনিউ’র ঝালমুড়ি বিক্রেতাও এ অভিযুক্তদের সনাক্ত করেছে।

গত বছর ২১ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে গ্রেনেড হামলায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।