ঢাকা ফিরেছেন শেখ হাসিনা, রোববার সংবাদ সম্মেলন
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা উত্তরবঙ্গের মঙ্গাকবলিত এলাকায় পাঁচ দিনের সফর শেষে শনিবার রাতে ঢাকা ফিরেছেন।
রোববার সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার সফর সম্পর্কে বিস্তারিত বর্ণনা করবেন।
উত্তরবঙ্গ সফরকালে তিনি মঙ্গাপীড়িত লোকজনের মধ্যে নগদ অর্থসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং বেশ ক’টি পথসভা ও জনসমাবেশে বক্তব্য রাখেন।
দলীয় সূত্র বিডিনিউজকে জানায়, বেলা ১২টায় আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
