বেসরকারি প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ ঢাকায় ২১ ডিসেম্বর
বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকুরি জাতীয়করণের দাবিতে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি (বিএনপিটিএ) ২১ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে।
একই দাবিতে ১ থেকে ৬ ডিসেম্বর বিএনপিটিএ’র উদ্যোগে প্রতিটি জেলায় সভা-সমাবেশ অনুষ্ঠিত হবে এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হবে।
বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ ৫ নভেম্বর প্রধানমন্ত্রী কার্যালয় ঘেরাও করে। তারা দাবি আদায়ের লক্ষ্যে ৪ থেকে ৬ নভেম্বর পর্যন্ত মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন করে। এসময় তারা মুক্তাঙ্গনেই ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপিটিএ জানায়, মুক্তাঙ্গনে অনুষ্ঠিত তাদের কর্মসূচি পুলিশ বাধা প্রদান করেছে।
মুক্তাঙ্গনে অনুষ্ঠিত অবস্থান সমাবেশে আক্কাস আলী শেখ, আমিনুল ইসলাম চৌধুরী, মহিউদ্দিন খন্দকার প্রমুখ বক্তব্য রখেন।
