২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধাদের মধ্যে আওয়ামী লীগের ঈদ উপহার বিতরণ

বাংলাদেশ আওয়ামী লীগ বুধবার ঢাকা মহানগরের মুক্তিযোদ্ধাদের মধ্যে ঈদের শুভেচ্ছা হিসেবে কাপড় বিতরণ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2005, 08:55 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষে দলের যুগ্ন সম্পাদক ওবায়দুল কাদের ধানমণ্ডির দলীয় কার্যালয়ে পোশাক বিতরণ করেন।

এসময় ওবায়দুল কাদের মুক্তিযোদ্ধাদের বলেন, দেশের মানুষ এখন ভয়াবহ সংকটে আছে। তিনি আরও বলেন, দেশের উত্তরাঞ্চলের মানুষ মারাত্মক মঙ্গায় আক্রান্ত। হাজার হাজার মানুষ এখন অনাহারে অর্ধাহারে জীবনযাপন করছে। মঙ্গকবলিত এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ইতোমধ্যে মৃত্যুবরণ করেছে। কিন্তু সরকার মঙ্গাকবলিত এলাকায় মানুষের জীবন রক্ষার্থে কার্যকর কোনও পদক্ষেপ নেয়নি।

তিনি আরও অভিযোগ করেন, দুর্গত মানুষের জন্যে বরাদ্দকৃত অর্থ ও ত্রাণ সরকারের মন্ত্রী, এমপি এবং দলীয় নেতাকর্মীরা আত্মআৎ করছে।