২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেল হত্যা দিবসে আওয়ামী লীগের কর্মসূচি

৩ নভেম্বর জেল হত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য আওয়ামী লীগ কেন্দ্রীয়ভাবে কর্মসূচি গ্রহণ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2005, 04:37 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

কর্মসূচির মধ্যে রয়েছে ভোর সাড়ে পাঁচটায় বঙ্গবন্ধু ভবন ও কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সর্বত্র সংগঠনের শাখা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ।

সকাল সাড়ে ছয়টায় বঙ্গবন্ধু ভবনে জমায়েত এবং পরে বনানী কবরস্থানে জাতীয় চার নেতার কবরে পুষ্পার্ঘ অর্পণ, মিলাদ মাহফিল ও মোনাজাত করা হবে।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউট মিলনায়তনে ১২ নভেম্বর আলোচনা সভা অনুষ্ঠিত হবে।