২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুদের কাছে বিকৃত ইতিহাস তুলে ধরে সরকার জাতিকে পঙ্গু করে দিচ্ছে : শেখ হাসিনা

সংসদে বিরোধী দলীয় নেতা এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, জোট সরকার শিশুদের কাঝে বিকৃত ইতিহাস তুলে জাতিকে পঙ্গু করে দিচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2005, 06:49 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

তিনি দেশে বিরাজমান পরিস্থিতিকে হতাশজনক বলে উল্লেখ করে একটি আত্মনির্ভরশীল জাতি গঠনে অভিভাবক ও শিক্ষকদের প্রতি শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান।

মঙ্গলবার ওসমানি স্মৃতি মিলনায়তনে শেখ রাসেল জাতীয় যুব পরিষদ আয়োজিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বর্ক্ততায় এ আহ্বান জানান শেখ হাসিনা।

এর আগে শেখ রাসেলের ৪১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে পরিষদ শিশুদের জন্যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

এছাড়াও অনুষ্ঠানে এ বছর এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের তাদের কৃতিত্বের স্বীকৃতি প্রদান করে পুরস্কৃত করা হয়।

স্কুলের পাঠ্য বইয়ে ইতিহাস বিকৃতির উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দেশের শিশুদের এখন মিথ্যা, পড়তে ও শুনতে হচ্ছে।

তিনি বলেন, দেশের ইতিহাস বিকৃতির জন্যে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং তার অনুসারীরাই দায়ী।

পরিষদের সাধারণ সম্পাদক মাহমুদুস সামাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান্যে অন্যান্যের মধ্যে ব্যরিস্টার আমিরুল ইসলাম, আবেদ খান, তারানা হালিম, কেএম শহীদুল্লাহ, মুজিবর রহমান হাওলাদার বক্তৃতা করেন।