বিডিআর মহাপরিচালকের মন্তব্যে ভারতের অসন্তোষ
বাংলাদেশে ১৭ আগস্টের বোমা হামলার ঘটনায় জড়িতদের কেউ কেউ ভারত থেকে এসেছিল-বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর এমন মন্তব্যে ভারত সরকার তীব্র অসন্তোষ প্রকাশ করেছে।
অভিযোগ অস্বীকার করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার রাতে এক প্রেস বিবৃতিতে জানায়, সংবাদ মাধ্যমের কাছে বিডিআর মহাপরিচালক যে মন্তব্য করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অপমানজনক।
বিবৃতিতে আরো বলা হয়, যখন বিএসএফ ও বিডিআরের মধ্যে একটা গঠনমূলক এবং গুরুত্বপূর্ন আলোচনা চলছে ঠিক তখনই একটি বন্ধুত্বপুর্ণ দেশের বিরুদ্ধে এমন মন্তব্য খুবই দুঃখজনক।
