২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা দক্ষিণে বিএনপির সব থানা কমিটি বিলুপ্ত

ঢাকা মহানগর দক্ষিণের সব থানা কমিটি বিলুপ্ত করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2022, 01:03 AM

Updated : 02 Aug 2022, 03:20 PM

মহানগর দক্ষিণের কমিটির সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এ্ক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, “মহানগর দক্ষিণের অধীনস্থ সব থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম।”

গত বছরের ২ অগাস্ট বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

দক্ষিণের আহবায়ক আবদুস সালাম ও সদস্য সচিব রফিকুল আলম মজনু, উত্তরের আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক।