২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি

দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2026, 04:28 PM

Updated : 11 Sep 2026, 02:26 PM

মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এই কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ১ সেপ্টেম্বর সকাল ৬টায় নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, সকাল ১১টায় শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন, হেল্প ক্যাপ ও কোভিড রোগীদের প্রদান ও আলোচনা সভা।

দলের সব জেলা ও থানা ইউনিটকেও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্য বলা হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার প্রকাশ করেছে বিএনপি।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জিয়াউর রহমান জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন।