২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলীয় শৃঙ্খলা বজায় রাখুন: জনপ্র‌তি‌ধি‌দের স্থানীয় সরকারমন্ত্রী

দলীয় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ্যেষ্ঠ প্র‌তি‌বেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2020, 07:32 PM

Updated : 18 Aug 2022, 04:15 PM

স‌চিবালয়ে নি‌জের দপ্তরে মঙ্গলবার টাঙ্গাইল ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করানোর পর তিনি এ আহ্বান জানান।

টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য মো. আজহারুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য মো. হাবিবুর রহমান মন্ত্রীর কাছ থে‌কে শপথ গ্রহণ করেন।

স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমদ শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন।

স্থানীয় জনপ্র‌তি‌ধি‌দের উদ্দেশে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, “দলের সুনাম নষ্ট হয় এমন কোনো কাজ কোনোক্রমেই করা যাবে না। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব দরবারে যে সুনাম অর্জন করেছেন তা দলীয় নেতা-কর্মীদের সমুন্নত রাখতে হবে।”

বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা বাস্তবায়নে দলীয় নির্দেশনা মেনে নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য নবনির্বাচিত জেলা পরিষদের সদস্যদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ হি‌সে‌বে বিনির্মাণে শেখ হাসিনার অঙ্গীকারের কথা তু‌লে ধ‌রে তাজুল ব‌লেন, “দেশ এখন উন্নয়নের অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য। অর্থনৈতিকভাবে দেশ  যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে নির্ধারিত সময়ের আগেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাব বলে দৃঢ়ভা‌বে আশা কর‌ছি।”