২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯ এ আক্রান্ত আব্বাস দম্পতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2020, 05:33 PM

Updated : 08 Apr 2022, 01:35 AM

তার একান্ত সচিব আসিফ সোহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কয়েকদিন ধরে তারা অসুস্থ বোধ করছিলেন। আজকে উনাদের করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে পজিটিভ।

“চিকিৎসকদের পরামর্শে বাসায় আইসোলেশনে থেকে তারা চিকিৎসা নিচ্ছেন।”

তারা বিএনপির নেতাকর্মী-সমর্থকসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান আসিফ।

অঅব্বাস দম্পতি ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ও তার স্ত্রী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শ্যামা ওবায়েদ, নির্বাহী কমিটির সদস্য জহির উদ্দিন স্বপন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েলও কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। সবাই নিজ নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন।