২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতা টুকু করোনাভাইরাসে আক্রান্ত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক জ্বালানি ও বিদ্যুত প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2020, 12:50 AM

Updated : 18 Aug 2022, 04:01 PM

পরীক্ষা করিয়ে রোববার সন্ধ্যায় তিনি সংক্রমণের খবর নিশ্চিত হন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

টুকু বলেন, “বিভিন্ন সাংগঠনিক কাজে বাইরে বাইরে থাকতে হয়েছে। আমার মনে হয়, সেখান থেকে সংক্রমিত হয়েছি। আজকে টেস্টের ফলাফল পজিটিভ এসেছে।”

শারীরিক কোনো সমস্যা অনুভন করছেন না জানিয়ে তিনি বলেন, “আমি এখনও সুস্থ আছি। কোনো উপসর্গ আমার দেখছি না।”

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণীয় ফোরামের সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু শনিবারও দলের স্থায়ী কমিটি ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছিলেন।

চিকিৎসকদের পরামর্শে নিজের বাসায় একটি কক্ষে আইসোলেশনে রয়েছেন এই বিএনপি নেতা।

“ল্যাবটপ, মোবাইল সব কিছু নি্য়ে আমি রুমে একাই আছি, একাই আমাকে থাকতে হবে। দ্যাট মিনস কোয়ারেনটাইন। দোয়া করবেন, দেশবাসীর কাছেও দোয়া চাই।”

টুকু জানান, তার পরিবারের সদস্যরা সবাই সুস্থ থাকলেও তাদেরও পরীক্ষা করিয়ে নিতে বলেছেন তিনি।