২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ নেতা আমিন করোনাভাইরাস আক্রান্ত

আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আমিনুল ইসলাম আমিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2020, 02:09 AM

Updated : 18 Aug 2022, 03:17 PM

সোমবার বিকালে তার করোনাভাইরাস পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছে বলে তিনি নিজেই জানিয়েছেন।

আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কয়েক দিন ধরে হালকা গলা ব্যথা থাকার কারণে নমুনা দিলে আজকে বিকালে টেস্ট রেজাল্ট পজিটিভ আসে।

“এছাড়া করোনাভাইরাসের অন্য কোনো উপসর্গ নেই। এখনও সুস্থ আছি। পরীক্ষার ফল আসার পর থেকে বাসায় আইসোলেশনে আছি।”

পরে পরীক্ষার জন্য স্ত্রী ও দুই মেয়ের নমুনা দেওয়া হয়েছে বলেও জানান আমিন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে চট্রগ্রামের সাতকানিয়া ও লোহাগড়া উপজেলায় কয়েক দফা ত্রাণসামগ্রী বিতরণ করেন আমিনুল ইসলাম আমিন।

জাল কাগজে মাস্ক আমদানি: মামলা আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে  

পুরনো খবর:

জাল কাগজে মাস্ক আমদানি: মামলা আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে