২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের কমিউনিস্ট পার্টি মাস্ক পাঠাল সিপিবিকে

করোনাভাইরাস মহামারী মোকাবেলায় চীনের কমিউনিস্ট পার্টির কাছ থেকে ৫ হাজার মাস্ক পেল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2020, 09:11 PM

Updated : 18 Aug 2022, 02:54 PM

বৃহস্পতিবার সিপিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়ে বলা হয়, চীনের পার্টির এই সহায়তা চলমান সঙ্কট মোকাবেলায় সারাদেশে তাদের মানবিক সহায়তা কার্যক্রমকে আরও গতিশীল করবে।

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আন্তর্জাতিক বিভাগের পক্ষ থেকে ৫ হাজার মাস্ক সিপিবিকে দেওয়া হয়।

সিপিবির আন্তর্জাতিক বিভাগের প্রধান ও কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান তারিক চৌধুরী এই উপহার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।

তিনি চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বকে, চীনের সরকার এবং চীনের জনগণকে সিপিবির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

হাসান তারিক একইসঙ্গে করোনাভাইরাস সংক্রমণ দক্ষতার সঙ্গে মোকাবেলা করার জন্য চীনের কমিউনিস্ট পার্টি, চীনের সরকার এবং চীনের চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সিপিবির পক্ষ থেকে অভিনন্দন জানান।

তিনি বলেন, “সিপিবির সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। বাংলাদেশে করোনা মহামারীকালীন এ দুর্যোগময় সময়ে চীনের কমিউনিস্ট পার্টির এই উপহার গভীর বন্ধুত্বেরই বহিঃপ্রকাশ। সিপিবির সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির বন্ধুত্ব ভবিষ্যতে আরও জোরদার হবে।”