শেখ হাসিনা-ওবায়দুল কাদেরকে জাপার অভিনন্দন
নবম মেয়াদে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
একইসঙ্গে দ্বিতীয় মেয়াদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ওবায়দুল কাদেরকে অভিনন্দন জানিয়েছেন তিনি।
শনিবার আওয়ামী লীগের কাউন্সিলে নতুন কমিটি হওয়ার পর অভিনন্দন বার্তা পাঠিয়েছেন মহাজোটের শরিক দল জাতীয় পার্টির চেয়ারম্যান।
জি এম কাদের বলেন, “আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে নব-নির্বাচিত নেতৃত্ব মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দলটিকে আরও এগিয়ে নিয়ে যাবে।
“নতুন নেতৃত্ব দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।”
অভিনন্দন বার্তায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন তিনি।
