২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঞ্চন পৌরসভা ও ৬৭ ইউনিয়নে নৌকার প্রার্থী চূড়ান্ত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা এবং দেশের বিভিন্ন স্থানের ৬৭ ইউনিয়নে নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2019, 09:10 PM

Updated : 18 Aug 2022, 05:26 PM

বুধবার দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এই প্রার্থীদের মনোয়নের সিদ্ধান্ত হয় বলে আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কাঞ্চন পৌরসভায় চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী করা হয়েছে রফিকুল ইসলামকে।

ইউনিয়ন পরিষদগুলোতে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন পেয়েছেন রংপুর সদরের খালেয়া ইউনিয়নে মোত্তালেবুল হক, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নে সন্তোষ কুমার রায়, কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নে এ কে এম ফারুক, সদর উপজেলার উথরাইল ইউনিয়নে আশরাফুল ইসলাম, লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নে অনন্ত কুমার বর্মন, কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নে আব্দুস ছালাম, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নে ফজলে রাব্বী, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নে রেজওয়ানুর রহমান।

রাজশাহীর পুঠিয়া উপজেলায় পুঠিয়া ইউনিয়নে আশরাফ খাঁন, জিউপাড়া ইউনিয়নে হোসনেয়ারা, তানোর উপজেলার কলমা ইউনিয়নে মাইনুল ইসলাম, বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নে তাজুল ইসলাম, গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নে সেকেন্দার আলী, সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নে এনামুল হক, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলায় দেবীনগর ইউনিয়নে আব্দুর রহিম বিশ্বাস, নাটোর জেলার লালপুর উপজেলায় আড়বাব ইউনিয়নে ইমদাদুল হক, নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় কোলা ইউনিয়নে মো. লিখন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নে কাজী আলমগীর হোসেন, কয়রা উপজেলার কয়রা ইউনিয়নে মেহেদী হাসান, যশোর জেলার বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নে মুনজুর রশিদ (স্বপন), কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়নে গোলাম সরোয়ার, মাগুরা জেলার সদর উপজেলার মঘী ইউনিয়নে হাচনা হেনা, বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায় চরবানিয়ারী ইউনিয়নে শ্রীমতি অর্চনা দেবী বড়াল (ঝর্ণা), মোড়েলগঞ্জ উপজেলায় রামচন্দ্রপুর ইউনিয়নে আলিম হাওলাদার, ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নে ইউনুস আলী শেখ, সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলায় কুশুলিয়া ইউনিয়নে শেখ মোজাহার হোসেন কান্টু, মৌতলা ইউনিয়নে শেখ মাহাবুবুর রহমান, আশাশুনি উপজেলায় কুল্যা ইউনিয়নে আবু সাঈদ ঢালী, ঝিনাইদহ জেলার  হরিণাকুন্ডু উপজেলায় কাপাশহাটিয়া ইউনিয়নে শরাফত, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নে আনোয়ারুজ্জামান বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় চিৎলা ইউনিয়নে রবিউল ইসলাম নৌকার প্রার্থী হচ্ছেন।

পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলায় সুটিয়াকাঠী ইউনিয়নে রুহুল আমিন অসীম, কাউখালী উপজেলায় সয়না রঘুনাথপুর ইউনিয়নে কাজী রফিকুল ইসলাম, বরগুনা জেলার বেতাগী উপজেলায় হোসনাবাদ ইউনিয়নে খলিলুর রহমান খাঁন, আমতলী উপজেলায় আমতলী ইউনিয়নে জাহিদুল ইসলাম, সদর উপজেলায় গৌরীচন্না ইউনিয়নে আব্দুল কুদ্দুস খান, পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বগা ইউনিয়নে মাহামুদ হাসান, ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় বাচনমহল ইউনিয়নে সিরাজুল ইসলাম সেলিম মোল্লা নৌকার মনোনয়ন পেয়েছেন।

ঢাকা জেলার ধামরাই উপজেলায় বাইশাকান্দা ইউনিয়নে অধ্যাপক মিজানুর রহমান মিজান, কেরানীগঞ্জ উপজেলায় তেঘরিয়া ইউনিয়নে লাট মিয়া, টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় নাগরপুর ইউনিয়নে এ কে এম কামরুজ্জামান মনি, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নে আজিজুল হক, নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রাধানগর ইউনিয়নে মির্জা শেফায়েত উল্লাহ, ডৌকারচর ইউনিয়নে মোহাম্মদ সোহেল পারভেজ, কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলায় দামিহা ইউনিয়নে কাজল ইসলাম, রাজবাড়ী জেলায় গোয়ালন্দ উপজেলায় দেবগ্রাম ইউনিয়নে হাফিজুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়নে নুরুল ইসলাম মন্ডল নৌকার প্রার্থী হচ্ছেন।

ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলায় ফুলবাড়িয়া ইউনিয়নে এজিদুল হক, ঈশ্বরগঞ্জ উপজেলায় জাটিয়া ইউনিয়নে আল আমিন, শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় খড়িকাজিরচর ইউনিয়নে দুলাল মিয়া মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের।

সিলেট জেলায় গোয়াইনঘাট উপজেলায় আলীরগাঁও ইউনিয়নে আবুল কাশেম মো. আনোয়ার সাদত, জৈন্তাপুর উপজেলায় নিজপাট ইউনিয়নে মোহাম্মদ সিরাজুল ইসলাম, কানাইঘাট উপজেলায় সাতবাক ইউনিয়নে আব্দুল মন্নান, সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় ধনপুর ইউনিয়নে হযরত আলী, জামালগঞ্জ উপজেলায় সাচনা বাজার ইউনিয়নে সায়েম পাঠান, হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় সুবিদপুর ইউনিয়নে জয় কুমার দাস, চুনারুঘাট উপজেলার চুনারুঘাট ইউনিয়নে রইছ উল্লা মিয়া, মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নে  শামসু মিয়া, মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বড়লেখা ইউনিয়নে সিরাজ উদ্দিন নৌকার প্রার্থী হচ্ছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলায় সুলতানপুর ইউনিয়নে শেখ ওমর ফারুক, কসবা উপজেলার কুটি ইউনিয়নে ছাইদুর রহমান, লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় বড়খেরী ইউনিয়নে হাসান মাকসুদ, রামগঞ্জ উপজেলায় কাঞ্চনপুর ইউনিয়নে নাছির উদ্দিন খান, কমলনগর উপজেলার চর লরেন্স ইউনিয়নে আহছান উল্লাহ, সদর উপজেলায় উত্তর জয়পুর ইউনিয়নে মিজানুর রহমান চৌধুরী, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ (দঃ) ইউনিয়নে সাইফুল আলম, কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলায় বড়ঘোপ ইউনিয়নে আবুল কালাম এমইউপি, টেকনাফ উপজেলায় হ্নীলা ইউনিয়নে রাশেদ মাহমুদ আলী, চকরিয়া উপজেলায় ফাঁসিয়াখালী ইউনিয়নে গিয়াস উদ্দিন চৌধুরী নৌকার মনোনয়ন পেয়েছেন।

বান্দরবান পার্বত্য জেলায় আলীকদম উপজেলায় আলীকদম ইউনিয়নে মোহাম্মদ নাছির উদ্দীন, রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলায় মাইনীমুখ ইউনিয়নে আব্দুল আলী হচ্ছেন নৌকার প্রার্থী।