জি এম কাদেরের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ
জাতীয় পার্টির অফিসে গিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন।
রোববার সকালে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আসেন ডিকসন।
জিএম কাদের ও রবার্ট ডিকসন এক ঘণ্টাব্যাপী সৌজন্য সাক্ষাতে যুক্তরাজ্য ও বাংলাদেশের দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন বলে জাতীয় পার্টির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, এই আলোচনায় ব্রিটিশ হাই কমিশনারকে জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন জি এম কাদের।
এ সময় জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, হাবিবুর রহমান, রেজাউল ইসলাম ভূঁইয়া, জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা আশরাফ-উদ-দৌলা, ব্রিটিশ হাই কমিশনের পলিটিক্যাল অ্যানালিস্ট ইজাজুর রহমান উপস্থিত ছিলেন।
