২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার জামিন বিরোধিতা করতে ‘না’ করুন: প্রধানমন্ত্রীকে মওদুদ

খালেদা জিয়ার জামিনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন বিএনপি নেতা মওদুদ আহমদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2019, 01:43 AM

Updated : 08 Apr 2022, 04:07 PM

সরকারি কৌসুলিরা যাতে আদালতে তাদের নেত্রীর জামিনের বিরোধিতা না করেন সেজন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা চেয়েছেন তিনি।

শনিবার এক মানববন্ধনে মওদুদ বলেন, “প্রধানমন্ত্রী গতকাল বলেছেন, প্যারোলের আবেদন করলে বিবেচনা করার প্রশ্ন ওঠে।

“প্যারোলের কথা যদি বলেন তাহলে সরকারি কৌসুলিদের দয়া করে বলে দেন, বেগম খালেদা জিয়ার জামিনের বিরোধিতা যেন তারা না করেন। তাহলেই তো জামিনে মুক্তি পেতে পারেন পারেন, প্যারোল প্রয়োজন হবে না।”

জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে এই মানববন্ধন হয়।

দুর্নীতির দুই মামলায় দণ্ডিত খালেদা জিয়া এক বছরের বেশি কারাবন্দি আছেন। গত ১ এপ্রিল থেকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএম্এমইউ) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।