২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০ দলকে নিয়ে বিএনপির বৈঠক

আন্দোলনের কর্মকৌশল নিয়ে জোট শরিকদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2018, 11:29 PM

Updated : 19 Aug 2022, 02:39 PM

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৃহস্পতিবার রাতে এই বৈঠক হয়।

বৈঠকে খালেদা জিয়ার মুক্তির বিষয়সহ বৃহত্তর জাতীয় ঐক্য ও আন্দোলন নিয়ে আলোচনা হয় বলে বিএনপি নেতারা জানিয়েছেন।

সর্বশেষ গত ৯ সেপ্টেম্বর ২০ জোটের বৈঠক হয়েছিল, যাতে বৃহত্তর ঐক্য প্রক্রিয়ার পক্ষে সমর্থন জানানো হয়।

এরপর বিএনপিসহ তাদের কিছু জোটসঙ্গী বি চৌধুরী ও কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমাবেশে যোগ দেয়। তবে পরে বি চৌধুরীর দল বিকল্প ধারার পক্ষ থেকে জামায়াতে ইসলামীকে বাদ দিয়ে আসার শর্ত দেওয়া হয় বিএনপিকে।

এরপর ২০ দলের বৃহস্পতিবারের এই বৈঠকে জামায়াতের প্রতিনিধি হিসেবে অংশ নেন আবদুল হালিম।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এই বৈঠকে জোটের সমন্বয়কারী নজরুল ইসলাম খান, বিজেপির আন্দালিব রহমান পার্থ, ইসলামী ঐক্যজোটের এম এ রকীব, খেলাফত মজলিশের আহমেদ আবদুল কাদের, এলডিপির রেদোয়ান আহমেদ, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার তাসমিয়া প্রধান, জাতীয় পার্টির (কাজী জাফর) আহসান হাবিব লিংকন, পিপলস লীগের সৈয়দ মাহবুব হোসেন, ডিএলের সাইফুদ্দিন মনি,ন্যাপের গোলাম মোস্তফা ভুঁইয়া, জমিয়তে উলামায়ে ইসলামীর দুই অংশের মাওলানা নুর হোসেন কাশেমী ও মুফতি মহিউদ্দিন ইকরাম উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

ঐক্য চাইলে জামায়াতকে ছাড়ুন: বিএনপিকে বিকল্প ধারা