উত্তরবঙ্গে সাংগঠনিক সফরে যাচ্ছে আ.লীগ প্রতিনিধি দল
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তরবঙ্গে সাংগঠনিক সফরে যাচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধি দল।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল শনিবার সকালে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে করে উত্তরবঙ্গ রওনা হবে ।
দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
.
নীলসাগর এক্সপ্রেস টাঙ্গাইল, সিরাজগঞ্জের উল্লাপড়া, পাবনার মুলাডুলি, নাটোর, বগুড়ার সান্তাহার, জয়পুরহাট, পাচঁবিবি, দিনাজপুরের বিরামপুর, ফুলবাড়ী ও পার্বতীপুর, নীলফামারীর সৈয়দপুর এবং সবশেষ নীলফামারী রেলওয়ে স্টেশনে থামে।
আওয়ামী লীগের এই প্রতিনিধি দল এই যাত্রায় মোট ২৮টি পথসভ করবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এসময় রেলযাত্রীরা যাতে ভোগান্তির মধ্যে না পড়েন, সেজন্য স্টেশনে যাত্রাবিরতির সময়েই সংক্ষিপ্ত পথসভা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা।
