২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধ্যাপক মোজাফফরের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

প্রায় সপ্তাহ ধরে হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক মোজাফফর আহমদের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2018, 11:03 PM

Updated : 19 Aug 2022, 02:23 PM

অধ্যাপক মোজাফফরের পরিবারকে প্রধানমন্ত্রীর এই বার্তা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার দুপুরে ৯৭ বছর বয়সী অধ্যাপক মোজাফফর আহমদকে দেখতে অ্যাপোলে হাসপাতালে যান কাদের।

বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত মোজাফফর আহমদ গত ২১ জুলাই থেকে অ্যাপোলোর আইসিইউতে ভর্তি রয়েছেন।  মেডিসিন বিভাগের অধ্যাপক বোরহান উদ্দীনের অধীনে তার চিকিৎসা চলছে।

ওবায়দুল কাদের হাসপাতালে তার চিকিৎসার খোঁজ-খবর নেন।

সেতু মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্যার প্রধানমন্ত্রীর নির্দেশে মোজাফফর আহমদের মেয়ে আইভীকে বলেছেন চিকিৎসার দায়িত্ব প্রধানমন্ত্রী নিয়েছেন।

“পাশাপাশি হাসপাতালে চিকিৎসার সকল বকেয়া বিল পরিশোধ করেন স্যার।”

অধ্যাপক মোজাফফরের স্বাস্থ্যের উন্নতির কথা জানিয়ে ওয়ালিদ বলেন, “আজই ন্যাপ সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদকে কেবিনে স্থানান্তর করা হবে। এখন অবস্থা কিছুটা ভালো।”