২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির ঢাকা উত্তরের থানা ও ওয়ার্ড কমিটি ঘোষণা

বিএনপির ঢাকা উত্তরের কমিটি গঠনের এক বছরের বেশি সময় পর থানা ও ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2018, 12:07 AM

Updated : 19 Aug 2022, 02:08 PM

ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার রাতে একথা জানানো হয়।

২৫টি থানায় প্রতিটিতে কমিটিতে ১২১ জন্য সদস্য থাকছেন। ৫৮ ওয়ার্ডের প্রতিটি কমিটি ৭১ সদস্যবিশিষ্ট।

উত্তরের সভাপতি এম এ কাইয়ুম ও সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান এসব কমিটি অনুমোদন করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয় ।

২০১৭ সালের ১৯  এপ্রিল ঢাকা মহানগরকে দুই ভাগে বিভক্ত করে উত্তর ও দক্ষিণের আংশিক কমিটি অনুমোদন দিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দক্ষিণের সভাপতি করা হয় হাবিব উন নবী খান সোহেলকে এবং উত্তরের সভাপতি করা হয় কাইয়ুমকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রত্যেক থানা কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে মহানগর কমিটির সহসভাপতি ও যুগ্ম সম্পাদকের পদ মর্যাদা এবং একইভাবে ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে থানা কমিটির সহসভাপতি ও যুগ্ম সম্পাদকের মর্যাদা লাভ করবেন।