২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ফিরছেন খালেদা

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে আগের রাতে চট্টগ্রাম পৌঁছানোর পর সেখান থেকে মঙ্গলবার দুপুরে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2017, 04:23 PM

Updated : 19 Aug 2022, 05:52 PM

মঙ্গলবার বেলা ২টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হন বিএনপি চেয়ারপারসন।

এর আগে সোমবার রাত সাড়ে ১১টায় কক্সবাজার থেকে চট্টগ্রাম সার্কিট হাউজে পৌঁছান তিনি।

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও তাদের মাঝে ত্রাণ দিতে শনিবার চারদিনের সফরে ঢাকা ছাড়েন খালেদা জিয়া।

সড়কপথে চট্টগ্রাম এবং কক্সবাজার সার্কিট হাউজে যাত্রাবিরতি করে সোমবার উখিয়ার ময়নার গোনা, হাকিমপাড়া ও বালুখালী শিবিরেও রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের পক্ষে রোহিঙ্গাদের জন্য ৪৫ ট্রাক ত্রাণ সামগ্রী স্থানীয় সেনা ক্যাম্পে হস্তান্তর করা হয়। এছাড়া বালুখালীতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) স্থাপন করা মেডিকেল ক্যাম্পে পাঁচ হাজার শিশুর জন্য খাদ্য ও প্রসূতি পাঁচ হাজার নারীর ওষুধ ও চিকিৎসা সামগ্রী দেওয়া হয়।

এর আগে ২০১২ সালের ‍জুনে কক্সবাজারের রামুতে বৌদ্ধ পল্লীতে হামলা ও ভাংচুরের পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে কক্সবাজারে গিয়েছিলেন খালেদা জিয়া।