২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতা হাবিবকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

ঈদ শেষে ঢাকায় ফেরার পথে সড়ক দুঘর্টনায় গুরুতর আহত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিবের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2017, 04:14 PM

Updated : 19 Aug 2022, 05:00 PM

বুধবার সকালে কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন হাবিবসহ তার পরিবারের আহত সদস্যদের দেখতে যান মির্জা ফখরুল।

এসময় হাবিবসহ তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি চিকিৎসকদের কাছ থেকে তাদের অবস্থার খোঁজ-খবর নেন বিএনপি মহাসচিব।

Image
মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)

গত ১ জুলাই নাটোরের গুরুদাসপুরে প্রাইভেটকারের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হাবিবুর রহমান হাবিব (৬৫), তার স্ত্রী নাজমা হাবিব (৫২), মেয়ে বাবলী হাবিব (১৮) ও অনিতা হাবিব অন্তরা (১২) এবং গাড়িচালক নিশান (৩৫) আহত হয়।

এছাড়া একই হাসপাতালে চিকিৎসাধীন ঠাকুরগাঁয়ের স্থানীয় নেতা ও সাংবাদিক মামুন হোসেন এবং ছাত্রদলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক সৈয়দ মাহমুদকেও দেখতে যান বিএনপি মহাসচিব।তাদের চিকিৎসার খোঁজখবরও নেন তিনি।