ফ্রান্সের মাক্রোঁকে অভিনন্দন জানিয়ে খালেদার টুইট
ফ্রান্সের নির্বাচনে ইমানুয়েল মাক্রোঁ প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে টুইট করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
নিজের টুইটার একাউন্টে এক বার্তায় খালেদা জিয়া বলেন, “স্বাধীনতা-সাম্য-মৈত্রীর পক্ষে বিজয় ছিনিয়ে আনার জন্য ইমানুয়েল মাক্রোঁকে অভিনন্দন। নতুন নেতৃত্বে ফ্রান্সের সাফল্য প্রত্যাশা রইলে।”
রোববার ফ্রান্সে ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হন মাক্রোঁ।
মাত্র এক বছর আগে সরকারি পদ ছেড়ে নিজের রাজনৈতিক দল ‘এন মার্চ’ বা ‘এগিয়ে যাও’ গঠন করেই বাজিমাত করলেন মাক্রোঁ।
