২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমাদের ‘বন্দি’ করে ভোটে জিততে আল্লামা শফীর সঙ্গে: মওদুদ

বিএনপিকে ‘তালাবন্দি’ রেখে ক্ষমতাসীনরা নির্বাচনী প্রচার শুরু করেছে অভিযোগ করে মওদুদ আহমদ বলেছেন, তারই অংশ হিসেবে হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর সঙ্গে সম্পর্ক তৈরি করেছেন তারা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2017, 09:14 PM

Updated : 11 Oct 2022, 01:47 PM

পুরনো খবর:

সুপ্রিম কোর্টের ভাস্কর্য সরাতে চান প্রধানমন্ত্রীও

বৃহস্পতিবার বিকালে রাজধানীতে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “এখন আওয়ামী লীগ যে নির্বাচনী প্রচারণায় নেমেছে তার আরেকটা প্রমাণ হল কওমী মাদ্রাসার সঙ্গে সভা করা। এর আগে উনি(প্রধানমন্ত্রী) মাওলানা সাহেবদের সাথে একটা মিটিং করলেন। গত পরশুদিন করলেন কওমী মাদ্রাসার সঙ্গে সভা।

“এর উদ্দেশ্যটা কী? উদ্দেশ্যটা আল্লামা শফী। এখন এদের সঙ্গে তারা(আওয়ামী লীগ) ভিড়ছে।”

গত মঙ্গলবাররাতেগণভবনেকওমিমাদ্রাসারআলেমদেরসঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কওমী শিক্ষার সর্বোচ্চ ডিগ্রিকে স্নাতকোত্তরের মর্যাদা দেওয়ার যে ঘোষণা দেন, তা বিএনপির আমলে দেওয়া হয়েছিল বলে দাবি করেন ওই সরকারের আইনমন্ত্রী মওদুদ।

“এ বিষয়টা আমাদের সময়ে সিদ্ধান্ত নেওয়া। ২০০৬ সালের ডিসেম্বরে গেজেটও প্রকাশ করা হয়েছে,” বলেন তিনি।

আওয়ামী লীগ এখন ভোটের রাজনীতিতে চলে গেছে মন্তব্য করে বিএনপি নেতা মওদুদ বলেন, “আজকে দেখলাম যে, তাদের তিনশ আসনের জন্য তিন হাজার প্রার্থী অলরেডি প্রসেস তারা করেছে। প্রধানমন্ত্রী, মন্ত্রীরা সরকারের খরচে সমস্ত কিছু আয়োজন করে সভা করে নৌকায় ভোট দেওয়ার জন্য জনগণকেআহ্বান জানাচ্ছেন।

“আর আমাদের কী করেছে? আমাদেরকে অনেকটা তালাবন্দি করে রেখেছেন। কোনো সভা-সমিতি করতে পারবেন না, কোনো সমাবেশ করতে পারবেন না, অনুমতি দেওয়া হবে না।”

নির্বাচনে জেতার জন্য আওয়ামী লীগ সব ‘অপশন’ খোলা রেখেছে বলে মনে করছেন মওদুদ।

‘লেভেল প্লেয়িং ফিল্ড না হওয়ার জন্য’ নির্বাচন কমিশনকে দোষারোপ করে তিনি বলেন, “একদলকে তারা নির্বাচনী প্রচারণা চালাতে দিচ্ছেন, আরেক দলকে গৃহবন্দি করে রাখছেন। এটা তো হতে পারে না।”

তবে যা-ই করা হোক না কেন বাংলাদেশে আর কোনো দিন একদলীয় নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

“যতই আপনারা চেষ্টা করুন না কেন, যত কৌশল নিন না কেন, যত চুক্তি বা সমঝোতা করুন না কেন, বাংলাদেশের মাটিতে আর কোনোদিন একদলীয় সরকার ও একদলীয় নির্বাচন আর হবে না।”

ওই নির্বাচন রুখতে বিএনপি আন্দোলন চালিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।

Image
গণভবনের অনুষ্ঠানে শাহ আহমদ শফীর সঙ্গে কুশল বিনিময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সাইফুল ইসলাম কল্লোল

গণভবনের অনুষ্ঠানে শাহ আহমদ শফীর সঙ্গে কুশল বিনিময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সাইফুল ইসলাম কল্লোল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে কোনো সফলতা নেই দাবি করে মওদুদ আহমদ বলেন, “বাংলাদেশের মানুষের মৌলিক যে আশা-আকাঙ্ক্ষা ছিল, মৌলিক যে দাবিগুলো আছে, সেগুলোর ব্যাপারে কোনো রকমের কোনো সমাধান আমরা এই সফরে দেখতে পাইনি। আমার মনে হয়কূটনীতিতে এটা ভারতের বিজয় হয়েছে, কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগ সরকার হেরে গেছে।”

তিনি বলেন, “যেহেতু বঙ্গবন্ধুর নামে একটা রাস্তার নামকরণ করা হয়েছে, তাতেই তারা খুশি। প্রেসিডেন্ট হাউজে তিনি(প্রধানমন্ত্রী) ছিলেন, তাতেই উনি খুশি। মোদী সাহেব(ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী) গেছেন এয়ারপোর্টে তাকে রিসিভ করার জন্য, এটা বিরাট একটা সন্মানের বিষয়- তাতেই খুশি।”

“খুব সুন্দরভাবে আমাদের প্রধানমন্ত্রীকে অনেক সম্মান দেখিয়েছেন, কিন্তু এই সম্মান আওয়ামী লীগ মনে করতে পারে তাদের সম্মান দেখিয়েছেন। কিন্তু বাংলাদেশের মানুষ এটাকে সম্মান মনে করে না, বরং দেশের মানুষ হতাশ। তার এই সফর বাংলাদেশের মানুষের স্বার্থের দৃষ্টিকোণ থেকে ব্যর্থ হয়েছে। এই সফরের মাধ্যমে আমরা কোনো কিছুই অর্জন করতে পারি নাই।”

‘জঙ্গিবাদবিরোধী জাতীয় ঐক্য: সরকারের ভূমিকা ও জনগণের প্রত্যাশা’ শিরোনামের এই আলোচনায় মওদুদ বলেন, জঙ্গিবাদের উত্থানের কারণ হল রাজনৈতিক শূন্যতা।

“দেশে রাজনীতি নাই, গণতন্ত্র নাই। তাই বলব- গণতন্ত্র ফিরিয়ে দিন, ভোটের অধিকার ফিরিয়ে দিনতাহলে দেখবেন দেশে জঙ্গিবাদ থাকবে না।”

জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয়তাবাদী মানবাধিকার পরিষদের উদ্যোগে এই সভা হয়। আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, এলডিপির সাহাদাত হোসেন সেলিম, কল্যাণ পার্টির শাহিদুর রহমান তামান্না, এনডিপির মঞ্জুর হোসেন ঈসা প্রমুখ বক্তব্য রাখেন।