২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র ইউনিয়নের নেতৃত্বে শুভ-লিটন

জিএম জিলানী শুভকে সভাপতি এবং লিটন নন্দীকে সাধারণ সম্পাদক করে ছাত্র ইউনিয়নের নতুন কমিটি গঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2017, 05:36 PM

Updated : 19 Aug 2022, 04:15 PM

গত ২ এপ্রিল শুরু হওয়া সংগঠনটির ৩৮তম সম্মেলনে নতুন কমিটি নির্বাচিত হয় বলে সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই সম্মেলনের মধ্য দিয়ে নেতৃত্ব থেকে বিদায় নিলেন গণজাগরণ আন্দোলনের নেতা লাকী আক্তার।

নতুন সভাপতি শুভ আগের কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। সাধারণ সম্পাদক লিটন নন্দী আগের কমিটিতে সহ-সভাপতি ছিলেন। তিনি সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সাবেক সভাপতি।

নতুন সাংগঠনিক সম্পাদক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রমেন চক্রবর্তী টিপু।

নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতিরা হলেন- সুমন সেন গুপ্ত, তুহিন কান্তি দাস, অনিক রায়, শেখ সাদ নুর অপি (ময়মনসিংহ বিভাগীয়), মেহেদী হাসান নোবেল (চট্টগ্রাম বিভাগীয়), প্রদীপ বর্মন (রংপুর বিভাগীয়), মো. রইসুজ্জামান (সিলেট বিভাগীয়)।

কাউন্সিলের নির্বাচিত হওয়া ৪১ সদস্যের নতুন কমিটিকে শপথ পড়ান বিদায়ী সভাপতি লাকী আক্তার।

বাম ধারার সংগঠন ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠা ১৯৫২ সালের ২৬ এপ্রিল; এরপর এই অঞ্চলের প্রতিটি আন্দোলনেই এই সংগঠনটি সক্রিয় ভূমিকা রেখে আসছে।