২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলের নীতি-নির্ধারকদের সঙ্গে খালেদার বৈঠক

চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2017, 12:10 AM

Updated : 19 Aug 2022, 04:13 PM

রোববার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দেড় ঘণ্টার এই বৈঠক হয়।

খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, তরিকুল ইসলাম, মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সাংবাদিকদের বলেন, “দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলার অবস্থা, কুটনৈতিক নানা বিষয়াদি নিয়ে চেয়ারপারসন বৈঠক করেছেন। বৈঠকের বিষয়বস্ত নিয়ে আগামীকাল (সোমবার) নয়া পল্টনের কার্যালয়ে ব্রিফিং হবে।”

বৈঠকে অংশ নেওয়া এক নেতা জানান, প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি নিয়েও আলোচনা হয়েছে।

এবছর সর্বশেষ গত ২৯ জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়, যাতে নির্বাচন কমিশনে গঠিত সার্চ কমিটির আহবানে পাঁচ জনের নামের তালিকা পাঠানোর সিদ্ধান্ত হয়েছিল।