২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধানমণ্ডির কার্যালয়ে যাচ্ছেন শেখ হাসিনা

পুনর্বার আওয়ামী লীগ সভানেত্রী নির্বাচিত হওয়ার পর এই প্রথম ধানমণ্ডিতে নিজের দলীয় কার্যালয়ে যাচ্ছেন শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2017, 02:53 PM

Updated : 19 Aug 2022, 03:28 PM

শনিবার বিকাল ৪টায় তিনি ওই কার্যালয়ে যাবেন বলে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিবছর অন্তত একদিন দলীয় সভানেত্রী তার রাজনৈতিক কার্যালয়ে আসেন।

“২০তম জাতীয় সম্মেলনের পর আজই তিনি প্রথম অফিসে আসছেন, বিকাল ৪টায় তিনি কার্যনির্বাহী কমিটির সঙ্গে বৈঠক করবেন।”

কার্যনির্বাহী সংসদের বৈঠকের পর সহযোগী এবং ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাদের সঙ্গেও শেখ হাসিনা মতবিনিময় করবেন বলে জানান দপ্তর সম্পাদক গোলাপ।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউতে। এর বাইরে দুই দশক আগে ধানমণ্ডি ৩/এ নম্বর সড়কে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় খোলা হয়।